জীবিত আত্মার কান্না
- জিহাদ আমিন
জীবিত আত্মার কান্না
-জিহাদ আমিন
এই জগতের প্রতি নেই বিন্দু পরিমান ভালোবাসা
রয়েছে শুধুই মান অভিমান অনাগত ঘৃণা,
জানাই তারে সমস্ত বিবেক দিয়ে ধিক্কার
দিনে দিনে বাড়ছে শুধু তার যত দায় দেনা।
এখানে চারিদিকে শুধুই মিথ্যা মিথ্যার সয়লাব
অন্যায় অবিচার জুলুম করিয়াও হয় ওদেরই জয়লাভ,
এত এত মিথ্যা বলিয়াও পরিবর্তন করেনা ভাব
ওরা অভাবি নয়; এটাইতো তাদের জাত স্বভাব।
হাসি মুখে কি করে এমন মিথ্যা বলা যায়
ওরা কি ডাল,চাউল,ভাত নাকি অন্যকিছু খায়?
তুমি বেচারা সত্যবাদী হইয়াও হইছো অসহায়
লোক দেখাতে প্রয়োজনে ভাড়া করবে লোক জানাযায়।
এত এত অনিয়ম বিশৃঙ্খলা এই দায় কার?
বাবু সাহেব রাগ করেন লোকে না বলিলে স্যার,
জনতা জনসাধারণকে নিয়েই'তো যত কারবার
এই জগতে চোরেরাই করে কত বিচার দরবার।
বিশ্বাস হয় না আর এই জগতের প্রতি
ভালোর মুখোশের আড়ালে করে যায় যত ক্ষতি,
রুখে দিতে হবে তোমাকেই এই অসংগতি
ভাবখানা তাহাদের এমন হয়েছে; যেন আস্ত এক জনদরদী।
কেমন করিয়া হয় ওরা এই জগতের আদর্শ
ধর্মের সহিত যে করিতে চায় সঙ্ঘর্ষ?
যারা বধির অন্ধ দেখতেও শুনতে পায়না সত্যের চিৎকার
তুমি কি পারবেনা? তোমরা পারবেনা জানাতে ওদের ধিক্কার?
পারবোনা কখনো মোরা এমন জগতটাকে ভালোবাসতে
শত শত মায়ের বুক খালি করে দেয় হাসতে হাসতে,
ওরা অতি অতিব জঘণ্য নির্দয় নিষ্ঠুর
চোখের সামনে হতে তাড়িয়ে দাও করিয়া দূর দূর।
জীবিত আত্মার কান্না যেই জগত পায়না শুনতে
পারিনা পারবোনা এমন এক জগতকে ভালোবাসতে,
হে জগত তোমার প্রতি প্রতিক্ষণে বেড়ে চলছে শুধুই ঘৃণা
কে করিবেন শোধ পরপারে এত সকল দেনা??
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।